ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দক্ষিনাঞ্চলের আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বশেমুরবিপ্রবি


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৬-২০২২ রাত ১১:৫৭
কুয়েটসহ দক্ষিনাঞ্চলের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পিছনে ফেলে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)। 
 
বরিশালের বেসরকারি গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারী ১২০টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় বশেমুরবিপ্রবি স্প্যারোওস ও সেকেন্ড রানার আপ বশেমুরবিপ্রবি-কি-ব্লেইড।
 
বশেমুরবিপ্রবি স্প্যারোওস দলে ছিলেন এসিসিই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শুভ কুমার, সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল আজিজ ও মেহেদী খান। 
 
বশেমুরবিপ্রবি-কি-ব্লেইড দলে ছিলেন সিএসই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফুয়াদুল হাসান, ফাহিমুল ইসলাম  ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্নব মজুমদার। 
 
এ বিষয়ে চ্যাম্পিয়ন দল বশেমুরবিপ্রবি স্প্যারোওস এর সদস্য শুভ কুমার বলেন, "খুবই ভালো লাগছে। অনেক চেষ্টার পর এরকম একটা অর্জন। বুয়েটের সাবেক সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কায়কোবাদ স্যার আমাদের অনেক উৎসাহ দিয়েছেন। আমাদের প্রচেষ্টা থাকবে পরবর্তীতে যেনো শুধু সাউথ জোন-ই নাহ দেশের সকল বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারি এবং বিশ্ববিদ্যালয়কে সকলের সামনে তুলে ধরতে পারি।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?