ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাংবাদিক পেটানো কাজলকে বহিষ্কারের দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ১:২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। রোববার (৫ জুন) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করছেন। 
 
অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিকরা ৩টি দাবি তোলেন। তাদের দাবিগুলো হলো- এ ঘটনায় জড়িত গিয়াসউদ্দিন কাজলকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। এ ঘটনার তদন্তে গাফিলতির কারণে মাদার বখশ হলের প্রাধ্যক্ষ শামীম হোসেনকে অপসারণ করতে হবে এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থী নির্যাতন বন্ধে আইন পাস করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানা গেছে।
 
এর আগে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
 
উল্লেখ্য, গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের টিভি রুমে খেলা দেখার সময় বাইরে গিয়ে সিগারেট খেতে বলায় বিডি মর্নিংয়ের রাবি প্রতিনিধি মো. শাহাবুদ্দিন ইসলামকে মারধর করেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাজল। ওই ঘটনার বিচারের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে 'অতিসত্বর' প্রতিবেদন জমা দিতে বলা হলেও কমিটি এখনো তদন্ত শুরু করেনি।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?