ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নানা আয়োজনের মধ্যদিয়ে চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৩:১৬

‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রোববার (৫ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, পরিবেশ দূষণের ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। মাছসহ ও অন্যান্য অনেক প্রজাতি বিলুপ্তির প্রধান কারণ যে ধরনের পরিবেশ প্রয়োজন সে পরিবেশ বর্তমানে নেই। আইন করে এগুলো বাস্তবায়ন সম্ভব নয়, আমাদের সবার সচেতন হতে হবে। উন্নত দেশগুলো পলিথিন ব্যবহার করে না তারা যে ব্যাগ ব্যবহার করে সেটা মাটিতে নষ্ট হয়ে যায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালি শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন