কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড : লাশ শনাক্তে চলছে ডিএনএ সংগ্রহ
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে নিহত লাশের পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করার উদ্যোগ নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৬ জুন) সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।
চট্টগ্রাম সিআইডির এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নিখোঁজ ব্যক্তির বাবা-মা, ভাই-বোন এবং সন্তানদের মধ্যে যে কোনো দুজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। যেসব লাশের পরিচয় মেলেনি, সেসব লাশের সঙ্গে এসব ডিএনএ মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ওই ডিপোতে আগুন লাগে। দ্রুত সে আগুন ছড়িয়ে পড়তে থাকে। একের পর এক কনটেইনার বিস্ফোরিত হয়। কনটেইনারে বিভিন্ন ধরনের রাসায়নিক থাকায় সে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হয়।
আগুন লাগার প্রায় ২৬ ঘণ্টা পরও ফায়ার সার্ভিস বলছে, আগুন নতুন করে আর ছড়াবে না। তবে পুরোপুরি নিভতে আরো সময় লাগবে। ভয়াবহ এ আগুনে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৯ কর্মীসহ ৪৯ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। আহত ও দগ্ধের সংখ্যা প্রায় ২০০।
জামান / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত