রাষ্ট্রীয় মর্যাদায় দমকলকর্মী রানার দাফন সম্পন্ন
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে পুড়ে নিহত মানিকগঞ্জের রানা মিয়াকে (২২) রাষ্ট্রীয় মর্য়াদায় দাফন করা হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ৭টায় রানার মৃতদেহ তার নিজ গ্রাম শিবালয়ের নবগ্রামে পৌঁছানোর পর সকাল ৮টার দিকে দাফনের কাজ সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের পক্ষ থেকে রানার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
নিহত রানা মিয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামের পান্নু মিয়ার ছেলে। তার ছোট এক ভাই ও বোন রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রানা। তিনি ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
শিবালয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মজিবুর রহমান জানান, নিহত রানা কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে অনেক খুজাঁখুজির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রানার জানাজায় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শরিফুল ইসলামসহ শত শত মানুষ অংশ নেন।
এমএসএম / জামান
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied