ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১১:৩৭
জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী। সোমবার (৬ জুন) দুপুর ১২টায় ঢাকার মোহম্মাদপুর এলাকায় স্বামীর বাসায় এ ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীর গ্রামের বাড়ি যশোর। বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতদেহ রয়েছে বলে জানান সহপাঠীরা।
 
বিভাগ সূত্রে জানা গেছে, দুেই বছর আগে তার বিয়ে হয়। স্বামীর ব্যবসা সূত্রে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। সোমবার দুপুর ১২টায় তার নিজ রুমে গলায় ফাঁস দেন। পরে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
বিষয়টি নিশ্চিত করে নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এসএম ফারুক হোসাইন বলেন, সে মারা গেছে এটা আমি নিশ্চিত হয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক। আমি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। 

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?