ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে নিহত ফায়ারম্যান ইমরানের জানাজা সম্পন্ন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১:৩০

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার সার্ভিসকর্মী ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদারের (৪০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুন) সকাল ৮টায় নিহতের নিজ বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।

জানাজার আগে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। তার জানাজায় স্থানীয় জনপ্রতিনিধিসহ দুই হাজারের অধিক মানুষ হাজির হন। আশপাশের গ্রাম থেকে অনেকেই জানাজায় অংশগ্রহণের জন্য আসেন।

এর আগে অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে উদ্ধারকাজে যান সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ফায়ারম্যান লিডার ইমরান হোসেন মজুমদার। তবে উদ্ধারকাজে গিয়ে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় নিহত হন তিনি। পরে পরিবারের লোকজন সেখানে গেলেও মৃতদেহ শনাক্ত করতে না পারায় লাশ ফিরিয়ে আনতে পারেননি। তবে সোমবার ডিএনএ পরীক্ষা শেষে রাতেই ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জসীম উদ্দীনের তত্ত্বাবধানে মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন নিহতের পরিবারের সদস্যরা।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন