ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সোহরাওয়ার্দী কলেজে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত


তৌহিদুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজ  photo তৌহিদুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ৪:৫
ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দীর কলেজে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে পালন করা হয়েছে ঐতিহাসিক ছয় দফা দিবস। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৭ জুন) সকালে ছয় দফার আলোকে নির্মিত মুক্তির সনদ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. মোহসিন কবির। পুষ্পস্তবক অর্পণের সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ, আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ  ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। দিনটি বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রতিবাদ এবং আত্মত্যাগের গৌরবোজ্জ্বল সংগ্রামী অনন্য এক দিন।
 
অধ্যক্ষ তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলন ১৯৬৬ সালের ৭ জুন এক নতুন মাত্রা পায়। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফার প্রতি বাঙালির অকুণ্ঠ সমর্থনে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ছয় দফাভিত্তিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। সর্বোপরি এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

এমএসএম / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ