ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালী পৌরসভার রাস্তাঘাট ও কালভার্ট সংস্কারকাজের উদ্বোধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ৪:১০
আগামী বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে ফরিদপুরের মধুখালী পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট ও কালভার্ট সংস্কারের কাজ হাতে নিয়েছেন মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৭ জুন) সকাল ৯টার ৯নং ওয়ার্ডের বনমালীদিয়া গ্রামে সরদারপাড়া খালের পাড়ের রাস্তাটির সংস্কারকাজের উদ্বোধন করা হয়। ইতোমধ্যেই এই খালের ৪টি কালভার্ট তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কাজগুলো তদারকি ও পরিচালনা করছেন ৯নং ওয়ার্ডের কমিশনার মুসা খান।
 
সংস্কারের কাজ সরেজমিনে পরিদর্শন করে উদ্বোধন করেন মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ। এ সময় মধুখালী পৌরসভার প্যানেল মেয়র  ও ৪নং ওয়ার্ড কমিশনার আনিচুর রহমান লিটন  উপস্থিত ছিলেন। এছাড়া কাদের মোল্ল্যা, আবুল হাসেম (দয়াল)-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন তার পিতা অসুস্থ থাকায় বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সবার কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেছেন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত