ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবিতে উন্নয়ন প্রকল্পের ২য় পর্বের উদ্বোধন


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৮-৬-২০২২ বিকাল ৫:৫৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুন) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য ড. মো. নূরুল আলম। 
 
জানা গেছে, ১৪৪৫ কোটি টাকার এ প্রকল্পের মধ্যে আছে  প্রশাসনিক ভবন, লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স, গেস্ট হাউস বনাম পোস্ট গ্রাজুয়েট রিসার্চার্স হাউস, লেকচার থিয়েটার, মেয়েদের জন্য খেলার মাঠ, আল বেরুনী হলের খেলার মাঠ, হাউস টিউটরদের বাসভবন, রফিক জব্বার হলের সম্প্রসারণ, প্রভোস্টদের বাসভবন নির্মাণ, শিক্ষকদের জন্য আবাসিক টাওয়ার, ৩য়, ৪র্থ শ্রেণির কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মীদের আবাসিক বাসভবন নির্মাণ। 
 
ইতিমধ্যে অধিকতর উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের মোট ৬ টি আবাসিক হল নির্মাণ কাজ চলছে। 
 
উপাচার্য তার বক্তব্যে বলেন, গত ৫০ বছরেও এত বরাদ্দ আসেনি। ১০ তলা ভবন প্রায় শেষ পর্যায়ে, আমাদের ছাত্ররা গণরুমে থাকে, আশা করি ২/৩ মাসের মধ্যে তাদের কষ্ট দূর করতে পারব। সারা পৃথিবীতে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে কাজ করছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর করা হয়েছে। এটা শুধু বঙ্গবন্ধু কন্যার পক্ষেই সম্ভব হয়েছে। কাজগুলো যেন স্বচ্ছতার সাথে হয় তার জন্য তদারক কমিটি করা হবে৷ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেয়া সময়ের মধ্যেই শেষ করতে পারব বলে আশা রাখি। 
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শেখ মো. মনজুরুল হক, ডীন কমিটির সভাপতি গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডীন অজিত কুমার মজুমদার, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার,  শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ছায়েদুর রহমান, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহা. মজিবুর রহমান, পিডিই নাসির উদ্দীন প্রমুখ। 

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন