ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় নতুন এসিল্যান্ড খায়রুন্নাহার এর যোগদান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৬-২০২২ বিকাল ৬:০

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে খায়রুন্নাহার যোগদান করেছেন। তার যোগদানে তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তার কর্মস্থল বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ১ জুন এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। 

এরপর ৫ জুন সাটুরিয়ায় এসিল্যান্ড হিসেবে যোগদান করে দায়িত্বের সাথে তিনি তার কাজ শুরু করেন। এরআগে গত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের পর তিনি সেখানে দায়িত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্বকালীন সময়ে তিনি কয়েক শত কোটি টাকা মূল্যের প্রচুর পরিমাণে সরকারি খাস জমি উদ্ধার, মিসকেসে (নামজারি জমাভাগ খারিজ সংক্রান্ত) মামলা শুনানির মাধ্যমে দ্রুত মামলার নিষ্পত্তি, ভূমি নিয়ে স্থানীয় বিরোধের অবসান, স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদান, সহজীকরণ, সরকারি রাজস্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখাসহ ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা করে দেন।

নবাগত এসিল্যান্ড খায়রুন্নাহার কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বনগ্রাম এলাকায় জনগ্রহণ করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্ম বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এই কর্মকর্তা তার শিক্ষা জীবনের প্রতিটি পর্যায়ে ১ম স্থান অধিকার করেছেন। 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) খায়রুন্নাহার বলেন, পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে দায়িত্ব ও কর্তব্যের সাথে কাজ করে যাব। 
তিনি আরো বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন স্বপ্ন দেখতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। পাশাপাশি স্বপ্ন দেখলাম মানুষের খুব কাছ থেকে  তাদের সেবা করার। আল্লাহ আমার মনের আশা পুরণ করেছেন। সৌভাগ্যবশত আজ আমি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেয়েছি। সৌভাগ্য বলছি কারণ এখানে এসে জীবনকে অন্যভাবে আবিস্কার করেছি। এখানে জনমানুষের সাথে মিশে তাদের সুখ-দুঃখের সাথী হওয়ার সুযোগ রয়েছে। সাধারণ জনগনের সরাসরি সেবা করার সুযোগ পাচ্ছি। এটা সত্যিই প্রশান্তির। সকলের সহযোগিতায় এ পথে এগিয়ে যেতে চাই বহুদূর।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান