ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বেকারির মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১:৮
বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে অবৈধভাবে বেকারিতে খাদ্য উৎপাদন, বিতরণ, বাজারজাত ও সরবরাহ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ জুন ) নড়াইলের লোহাগড়া বাজারের লোকনাথ বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ জরিমানা করে।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন। এ সময় বিএসটিআইয়ের পরীক্ষক হিসেবে অংশগ্রহণ করেন  ফিল্ড  অফিসার (খুলনা) মো. রেজানুর রহমান সরকার।
 
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে ও লোহাগড়া থানা পুলিশের সহযোগিতায় নড়াইলের লোহাগড়া এলাকায় মোবাইল পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই 'বেকারির' অনুকূলে লাইসেন্স না নিয়ে বিভিন্ন খাদ্যপণ্য অবৈধভাবে উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করছে লোকনাথ বেকারি। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপ বলেন, সিএম-এর অর্থ সার্টিফিকেশন মার্কস। ২০১৮ সালের বিএসটিআইয়ের আইন অনুযায়ী বাধ্যতামূলক পণ্য অথবা স্বেচ্ছাপ্রণোদিত পণ্য উভয় ক্ষেত্রে একজন উৎপাদনকারী, মোড়কজাতকারী অথবা আমদানিকারক বাজারজাত করার উদ্দেশ্যে তাদের পণ্যের অনুকূলে বিএসটিআই সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স গ্রহণ করতে হয়।
 
আইনের ১৫ ধারায় বলা হয়েছে, ‘মার্ক’ অর্থ কোনো ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকিট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যা, সংখ্যাযুক্ত উপাদান বা রংয়ের সমন্বয় এবং এর যে কোনোরূপ সমন্বয়ও এর অন্তর্ভুক্ত হবে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন