ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মমেকের করোনা ইউনিটে প্রাণ গেল ১০ জনের


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৩:২০

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। মৃতরা হলেন- ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও ধোবাউড়ার আইরিন বেগম (১৪), টাঙ্গাইলের গোপালপুরের শাহাদাৎ মিয়া (৫২), ময়মনসিংহের গৌরীপুরের জমিলা খাতুন (৫৫), মুক্তাগাছার হাবিবুর রহমান (৮৫), সদরের ভাবখালীর জামেলা বেগম (৭৫), শাহিনা আক্তার (৩৮), শেরপুরের নুরুল হক (৭০), রানী বেগম (৫০) এবং টাঙ্গাইলের নজরুল ইসলাম (৭৫) এক বছর পর করোনা শনাক্তে রেকর্ড করেছে ময়মনসিংহ।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে ফিরোজা বেগম ও আইরিন বেগম করোনায় আক্রান্ত ছিলেন। বাকি আটজন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, রোববার সকাল ১০টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ১৩ আইসিইউ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছে ১২ জন। ২১০টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছে ১৮৮ জন। ২৪ ঘণ্টায় জেলায় শনাক্তের মাত্রা এক লাফে ২৭ দশমিক ৬২ শতাংশে পৌঁছেছে, আগের দিন যা ছিল ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। শনিবার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান