ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিংগাইরে সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১:১১
মানিকগঞ্জের সিংগাইরে মাদক নির্মূল অভিযানে সাড়ে ১০ কেজি গাঁজাসহ ৪ কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জয়মন্টপ এলাকার নতুন বাসস্ট্যান্ড ও ফোর্ডনগর এলাকার ফোর্ডনগর বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
 
গ্রেফতাররা হলো- সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর এলাকার কামাল হোসেনের ছেলে স্বাধীন হোসেন (২০), মৃত হারাধন শীলের ছেলে সাগর শীল (২১), মৃত সম্ভু নাথ বসাকের ছেলে উদয় বসাক (২১) এবং উপজেলার ফোর্ডনগর খানপাড়া এলাকার মৃত শেখ আব্দুল জমির উদ্দিন (৬০)।
 
বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাহফুজ রানা, এসআই মো. রকিবুল ইসলাম, এসআই শেখ তারিকুল ইসলাম, এএসআই মো. শহিদুল ইসলাম, কনস্টেবল মো. হামিদুল ইসলামের সমন্বয়ে চৌকস একটি অভিযানিক দল উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যান্ড থেকে ১০ কেজি গাঁজাসহ স্বাধীন হোসেন, সাগর শীল ও উদয় বসাককে গ্রেফতার করে। এছাড়া পৃথক অভিযানে থানার এসআই শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফোর্ডনগর এলাকার ফোর্ডনগর বাজার থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ জমির উদ্দিনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান