মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে বিক্ষোভ মিছিল শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্বনবীর অপমান, সইবে না মুসলমান’, ‘নুপুর শর্মার গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান’ বলে স্লোগান দেন।
মিছিলে ‘ভারতের পণ্য বয়কট করে প্রকৃত মুসলিমের পরিচয় দিন’, ‘সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যাচার বন্ধ করতে হবে, ‘মহানবী আমাদের আদর্শ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের আরবি অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ বলেন, কর্মসূচিতে উপস্থিত হয়ে আমরা সরকারকে স্পষ্টভাবে তাদের অবস্থান জানান দিতে বলছি। ৯০% মুসলমানের দেশের সরকার অবিলম্বে এর বিরুদ্ধে নিজের অবস্থান নেন। আমাদের সর্বোচ্চ প্রতিবাদ হতে পারে সর্বমহলে ভারতের সবকিছু বর্জন। ভারতীয় টিভি চ্যানেল দেখা বর্জন করা।
সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত এ বিক্ষোভে পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied