ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লাশের অপেক্ষায় বিমূর্ষ মা

শহীদুল ইসলামের লাশ পড়ে আছে মর্গে, পিতা চমেকের বার্ন ইউনিটে


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ৩:১৯

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধ হয়ে নিহত হতভাগা কিশোর শহীদুল ইসলামের লাশ ৭দিন ধরে পড়ে আছে মর্গে। অন্যদিকে তার পিতা জাকের হোসাইন অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মুর্মূষ অবস্থায়। গ্রামের বাড়িতে সন্তানহারা বিমূর্ষ মা আয়েশা বেগম সন্তানের মুখ শেষবারের মতো দেখার অপেক্ষায় থাকতে থাকতে পাগলপ্রায়। প্রতিবেশীরাও দাফন-কাফনের জন্য কবর খুঁড়ে সব প্রস্তুতি নিয়ে রাখলেও কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অহযোগিতা কারণে লাশ স্বজনদের বুঝিয়ে দিচ্ছে না।

এদিকে নিহত শহিদুল ইসলামের স্বজনরা মেডিকেলের মর্গে লাশ শনাক্ত করলেও লাশ স্বজনদের বুঝিয়ে না দেয়ার অভিযোগ উঠেছে চমেক কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ জুন) নিহত শহিদুল ইসলামের মামা আব্দুস শুক্কুর সাংবাদিকের এসব অভিযোগ করেন। 

তিন জানান, গত ৪ জুন শনিবার রাতে সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হন  আমার ভাগিনা শহীদুল ইসলাম(১৬) নিহত হন, তার পিতা জকির হোসেন(৪৫) অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধিন। ৫ জুন রবিবার মর্গে স্বজনরা লাশ সনাক্ত করি। লাশ বেশী পুড়ে যাওয়ায় ডিএনএ টেস্ট দেয়া হয়। এরপর মর্গ থেকে লাশ আমাদের কাছে হস্তান্তর করছে না। কি কারণে কেন লাশ দিচ্ছে না জানতে চাইলে কোন ধরণের উত্তরও দিচ্ছে না মর্গে দায়িত্বে থাকা লোকজন। নিহত শহীদুল ইসলাম গত মে মাসে তার পিতার সাথে বিএম কনটেইনার ডিপোতে চাকুরী নেয়। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার চাম্বল পাতলা মার্কেট এলাকার জাকির হোসেনের পুত্র। তার পিতা জাকির হোসেনও গত ১০ বছর ধরে উক্ত ডিপোতে চাকরী করে আসছে।

নিহত শহিদুল ইসলামের স্বজনরা লাশ বুঝে না পাওয়ায় ঘটনার পর থেকে মর্গের পাশে কান্নায় আহাজারীতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। নিহত শহিদুল ইসলাম চাম্বাল স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। পাঁচ ভাই এরমধ্যে মেঝ ছেলে নিহত শহীদুল ইসলাম। অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে বিএম কনটেইনার ডিপোতে চাকুরী নেয়। চাকুরী নেয়ার এক মাসের মাথায় অগ্নিকান্ডের ঘটনায় প্রাণ দিতে হল শহীদকে। বাঁশখালী পৌরসভার মহিলা কাউন্সিলর রোজিয়া সুলতানা জানান, নিহত শহীদুল ইসলাম ও অগ্নিদগ্ধ জাকির হোসেন আমার আত্বীয় হন, জাকির হোসেন আহত হয়ে মেডিকেলে ভর্তি থাকায় নিহত ছেলের লাশ দেখতে পারছে না।

অন্যদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে বিমূর্ষ। লাশের অপেক্ষায় প্রতিবেশীরা প্রথম থেকে এখনো পর্যন্ত মর্গে বসে থাকলে লাশ বুঝে পাননি। বিয়ষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে কোন সমাধান হয়নি।এ বিষয়ে বিএম কনটেইনার ডিপোর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আব্দুল আউয়াল জানান, যে মামা লাশ দাবি করছে উনাকে লাশ দিতে হলে ক্ষতিপুরণের টাকাগুলো নিয়ে সমস্যা হতে পারে তাই। শহীদুল ইসলামের লাশ মা অথবা বাবা না হয় তার ভাইদের ছাড়া দেয়া সম্ভব না, বিষয়টি তিনি দ্রুত সমাধান করে স্বজনদের কাছে লাশ বুঝে দেয়ার চেষ্ঠা করছেন বলে জানান। 

 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়