দেশে প্রতি ১২ সেকেন্ডে ফেসবুক অ্যাকাউন্ড খোলা হচ্ছে : বিটিআরসি চেয়ারম্যান
বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি শিশুর জন্ম না হলেও প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ড খোলা হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর শিকদার। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় বিটিআরসি চেয়ারম্যান আরো বলেন, ২০০৬ সালে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি থাকলেও ২০২২ সালে তা ১৮ কোটি ৩৪ লাখ। যেখানে ২০০৬ সালে ইন্টারনেট ব্যবহার করতো ১৫ লাখ গ্রাহক, সেখানে ২০২২ সালে ১২ কোটি ৪২ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তারমধ্যে শুধুমাত্র ফোরজি (৪জি) ব্যবহার করে ৭ কোটি ৫৩ লাখ ৮০ হাজার (৭৫.৩৮ মিলিয়ন)। তাদের মধ্যে সামাজিক মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২৮ লাখ (৫২.৮ মিলিয়ন)
সেবার নামে গ্রাহকের সাথে বিভিন্ন মোবাইল কোম্পানি প্রতারণা ও হয়রানি করছে- এমন প্রশ্নের জবাবে শ্যাম সুন্দর শিকদার আরো বলেন, দেশে গ্রাহকের তুলনায় পর্যাপ্ত সার্ভিস দেয়ার সক্ষমতা কোনো মোবাইল অপারেটরের নেই। সঠিকভাবে গ্রাহক সেবা দিতে সকল কোম্পানিকে ফাইবার ক্যাবল ব্যবহারে চাপ প্রয়োগ করা হচ্ছে। সবখানে এই ফাইবার ক্যাবল ব্যবহার করা গেলে গ্রাহকপর্যায়ে সঠিক সেবা পাওয়া যাবে।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, খলিল বাহিনীর প্রধান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বিভিন্ন মোবাইল কোম্পানির প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied