মাদারীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার
সারাদেশের ন্যায় মাদারীপুরে আগামী রোববার (১২ জুন) ৬ থেকে ১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে মাদারীপুরে বৃহস্বপতিবার (৯ জুন) দুপুর ১২টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মো: মুনির আহমেদ খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়, ‘এ’ ভিটামিন শিশুদের আরো বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুহার কমায়। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
করোনার জন্য ক্যাপসুলটি স্বাস্থ্যকর্মী শিশুর মায়ের হাতে দেবে, মা শিশুকে খাইয়ে দেবে। আগামী ১২ থেকে ১৫ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।
‘ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানকে সামনে রেখে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে (প্রথম রাউন্ড) মাদারীপুর জেলার ৪টি উপজেলায় ১ হাজার ৫০৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এতে ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডা. এম এম খলিলুজ্জামানের সঞ্চালনায় জেলার সাংবাদিক সংগঠন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা