তানোরে চিকিৎসার নামে প্রতারণা!
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকায় কথিত মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রকাশনগর মহল্লার হাজি আব্দুল মালেকের পুত্র তোহিদুল ইসলাম পৌরসদরে স্কুল শিক্ষক আব্দুল করিমের বাড়িতে সরকারের কোনো অনুমোদ ছাড়াই রাতারাতি মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টার গড়ে তোলা হয়েছে। এখানে একই ঘরে অবৈধভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।
সরেজমিন আজ ১০ জুন শুক্রবার দেখা গেছে, ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম দিয়ে মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড ঝোলানো হয়েছে। অথচ এখানে কখানো কোনো চিকিৎসক আসে না এমন পরীক্ষা-নিরীক্ষা ও রো নির্নয়ের কোনো যন্ত্রপাতি নাই। স্থানীয়রা জানান, তোহিদুল ইসলাম চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা আত্মসাৎ করছে।সম্প্রতি জেলা সিভিল সার্জন অভিযান চালিয়ে মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। কিন্ত্ত পরদিন থেকে বাইরের দরজা বন্ধ করে ভিতরে কার্যক্রম চালানো হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এবিষয়ে জানতে চাইলে তোহিদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে বলেন, তারা আবেদন করে ডায়াগণষ্টিক সেন্টার চালাচ্ছেন।তিনি বলেন, শুধু তার প্রতিষ্ঠান কি অবৈধ না আরো আছে, সেগুলো চললে তারটিও চলবে। এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক সকালের সময়কে জানান কোনো ভাবেই এসব প্রতিষ্ঠান চালানো যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া আছে। তারপরও কেউ চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, কোন ছাড় না।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied