কমলগঞ্জে পানিতে পড়ে মামা-ভাগ্নির মৃত্যু
কমলগঞ্জে ডোবার পানিতে পড়ে শুভ আহমেদ (৮) ও মীম আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগ্নি। রোববার (২৭ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। শিশু দুটি ভানুবিল গ্রামের দিনমজুর জব্বার মিয়ার মেয়ে এবং শ্যালক।
স্থানীয় জানান, কান্দিগাঁও জি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন জব্বার মিয়া। এ সময় সেচের পানি একটি ডোবায় জমা হতে থাকে। পরিবারের সবার অগোচরে ওই দুই শিশু মাছ ধরা দেখতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে অপর শিশু শুভকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে ডোবার পানিতে ভেসে থাকতে দেখেন স্বজনরা। তাৎক্ষণিক আত্মীয়স্বজনরা দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকেও মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied