ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-৬-২০২২ বিকাল ৭:২৬
মানিকগঞ্জের সাটুরিয়ায় মোঃ আনোয়ার হোসেন (বিএসসি) নামে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে।  
 
ঘটনাটি ঘটেছে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায়। মারধরের শিকার  মোঃ আনোয়ার হোসেন (বিএসসি) জান্না আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
 
এ ঘটনায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে  উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ওই স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ স্থানীয় এলাকাবাসী।
 
সংশ্লিষ্ট সুত্র জানায়, বৃহস্পতিবার জান্না উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার এবং ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান অংশ গ্রহণ ক‌রেন।
 
 নির্বাচনে আফাজ উদ্দিন ৫ ভোট পেয়ে জয়লাভ কর‌েন এবং তার প্রতিদ্বন্ধী ফজলুর রহমান পায় ৩ ভোট। এতে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান নির্বাচ‌নে কারচুপির অ‌ভি‌যোগ এনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এক পর্যায়ে তিনি স্কুল মাঠেই শিক্ষক আনোয়ার হোসেনকে মারধর করেন।
 
বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে কয়েক শতাধিক এলাকাবাসীসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
 
এদিকে এঘটনায় মারধরের শিকার স্কুল শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বাদি হয়ে শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে সাটুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। 
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল আলম জানান, শিক্ষককে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনিয় ব্যবস্থা নেয় হবে।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান