ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মহানবী (সঃ) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে সাটুরিয়ায় বিক্ষোভ-সমাবেশ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-৬-২০২২ বিকাল ৭:৩৫
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিক্ষোভ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
 শুক্রবার জুমার নামাজের পর প্রথমে সাটুরিয়া বাসষ্টান্ড থেকে একটি বিক্ষোভ র‌্যালি করে। এসময় র‌্যালিতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও উপজেলার সকল মসজিদের মুসুল্লিসহ শত শত তাওহিদি জনতা অংশ নেয়। র‌্যালিটি সাটুরিয়া বাজারের প্রধান সড়ক হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসষ্টান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
 সমাবেশে হরগজ মালেকিয়া আশরাফুল ওলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার, হাজী সুরহাব, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আশরাফুল আলমসহ আরও অনেকেই।
 
এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার শাস্তি দাবী করেন। শাস্তি না পাওয়া পর্যন্ত ভারতীয় সকল পণ্য বর্জন করার জন্য বাংলাদেশের সকল স্তরের মানুষকে আহবান করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান