ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে ঢাবির 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১২:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিক অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিভাগীয় কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৬ হাজার ১২৮ জন পরিক্ষার্থী অংশ নিয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন।

আসলাম হোসেন বলেন, বিভাগীয় কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৬ হাজার ১২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। আগামী ১৭ জুন (শুক্রবার) ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৫৩৬ জন ভর্তিচ্ছু  অংশগ্রহণ করবে।

এ বিষয়ে রাবির প্রক্টর আসাবুল হক বলেন, পরীক্ষায় সব ধরনের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। নিরাপত্তার দা‌য়ি‌ত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সঙ্গে স্কাউট ও বিএন‌সি‌সিরি সদস্যরা কাজ কর‌ছে।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?