ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে সন্ত্রাসী মাইকেল জসিমকে গ্রেফতারের দাবি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৬-২০২১ বিকাল ৫:৩

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আ’লীগের ওয়ার্ড সভাপতি ও ৭নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলামের পরিবার ও তার ছেলে নজরুল ইসলাম সোহলকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার পটিয়ার একটি রেস্তোরা‍ঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম এ অভিযোগ করেন।

সিরাজুল ইসলাম জানান, প্রাণনাশের হুমকি ছাড়াও সন্ত্রাসী-অস্ত্রধারী ও বহু অপকর্মের হোতা জসিম উদ্দিন ওরফে মাইকেল জসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে পেশাদার অপরাধী। সে সোহেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম জানান, জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের অধিবাসী ছালামত খাঁর ছেলে মাইকেল জসিম থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। জসিমের বিরুদ্ধে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, ইয়াবা ব্যবসা, হুন্ডি ব্যবসা ও নারী কেলেংকারির অভিযোগ রয়েছে। এ সংক্রান্তে পটিয়া ও বোয়ালখালী থানায় ৮টির অধিক মামলাও রয়েছে। এ্ররমধ্যে গত ১২ এপ্রিল পটিয়া থানা পুলিশ জসিমের ঘর তল্লাশি চালিয়ে ঘরের ছাদ থেকে ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জসিমের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মাইকেল জসিম সিরাজ পরিবারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এছাড়া প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সিরাজুল ইসলাম আরো জানান এলাকায় অপকর্মকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি এবং তার পরিবারের সদস্যরা প্রায় সময় অপকর্মকারীদের রোষানলে পড়েন। তিনি অবিলম্বে মাইকেল জসিমকে গ্রেপ্তারপূর্বক তার অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছৈয়দুল ইসলাম, শওকত আলী, মীর আহমদ প্রমুখ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন