তানোরে ৭২টি ওয়ার্ডের যুবলীগের সম্মেলন সম্পন্ন
রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউপি এবং ২টি পৌরসভার ৮১টি ওয়ার্ডের মধ্যে ৭২টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুন) কামকরগাঁ ইউপির ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হওয়ার মধ্যদিয়ে ৭টি ইউপির ৬৩টি ওয়ার্ড ও ২টি পৌরসভার মধ্যে মুন্ডমালা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ মোট ৭২টি ওয়ার্ড যুবলীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
তানোর পৌরসভার ৯টি ওয়ার্ডের সম্মেলন বাকি রয়েছে। আগামীতে এই ৯টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন হলে উপজেলার ৭টি ইউপি এবং ২টি পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপরই অনুষ্ঠিত হবে তানোর উপজেলা যুবলীগের সম্মেলন।
দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সাথে কথা বলে জানা গেছে, গত এপ্রিল মাস থেকে ওয়ার্ড যুবলীগের সম্মেলনের কার্যক্রম শুরু হয়। তানোর উপজেলা যুবলীগের সফল সভাপতি তানোর উপজেলা পরিষদে চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না প্রতিটি ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন করেছেন। সংশ্লিষ্ট ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের মতামতের ভিত্তিতে তিনি যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং জাঁকজমকভাবে ওয়ার্ড যুবলীগের সম্মেলন করতে সফল হয়েছেন।
যুবলীগের নেতাকর্মী ও সমর্থকরা বলছেন, গত জাতীয সংসদ নির্বাচনে আ’লীগের চেয়ে ময়নার নেতৃত্বের যুবলীগ ব্যাপক ভূমিকা রেখেছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে আরো গতিশীল ও শক্তিশালী করতেই প্রতিটি ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন করা হয়েছে।
আ’লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিী ও সমর্থকরা বলছেন, তানোরের রাজনীতিতে ময়নার বিকল্প নেই। আ’লীগের দুর্দিনে তানোরের প্রতিটি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আগলে রেখেছেন তিনি। তার সফলতা কামনা করে আগামী ১৬ জুন আ’লীগের সম্মেলনে তাকে আ’লীগের সভাপতি মনোনীত করার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
তারা বলেন, দীর্ঘদিন ময়না যুবলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালনে সফল হয়েছেন। ময়না একজন দায়িত্ববান ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। উপজেলা আ’লীগের রাজনীতিতে ময়নার কোনো বিকল্প নেই।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত