চট্টগ্রাম ইপিজেডে সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের মহড়া ও চাঁদাবাজির অভিযোগ
চট্টগ্রাম নগরীর ইউপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোডে একটি সন্ত্রাসী গ্রুপ অবৈধ অস্ত্রের মহড়া ও জোরপূর্বক জায়গা দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের মহড়া দেয়ার ঘটনায় সিএমপি কমিশনারের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে গত ২৪ জুন মো. মামুন নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়ার শোভনদণ্ডী এলাকার আব্দুর কাদেরের ছেলে আনোয়ার হাসান চৌধুরী (৫০), আব্দুল মাবুদ সওদাগর পুরান বাড়ি এলাকার শাহে নেওয়াজের ছেলে তানভীর হাসান কাজল (৩০), আব্দুল শুক্কুরের ছেলে আব্দুর নুর (৩২), ওয়াহেদ সওদাগরেরবাড়ি এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. শাহেদ (৩০) এবং মৃত নুরুল হকের ছেলে মো. কাওছারসহ (৩৫) ৮-১০ জনের একটি গ্রুপ রয়েছে। গ্রুপটির বিরুদ্ধে এলাকায় নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, মাদক, ইয়াবা, ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে টাকার বিনিময়ে দখল-পাল্টা দখল দেয়ার অভিযোগ রয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গত ২১ জুন র্যাব-৭ চট্টগ্রামে লিখিত অভিযোগ কো হয়।
এর আগে গত ১৭ মে চিফ মেট্টোপলিটন ম্যাজেস্ট্রেট আদালত চট্টগ্রামে সাধারণ ডায়েরি করা হয়। অন্যদিকে এদের কয়েকজনের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় গত ২১ মার্চ উম্মে হাবিবা চৈতী নামে এক মহিলা বাদী হয়ে মামলা করেছেন। তাদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য স্থানীয় থানা পুলিশসহ প্রশাসনের লোকজনও তৎপর।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য ইউপিজেড থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়ার মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই