২৫ জুন প্রতিটি জেলায় একসাথে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদযাপিত হবে : চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন অর্থাৎ ২৫ জুন প্রতিটি জেলায় একসাথে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদযাপিত হবে। এটি দেশের মানুষের জন্য একটি বড় চমক। এছাড়া পদ্মা সেতু উদ্বোধনের পরও ৩০ জুন পর্যন্ত সভাস্থলে উদযাপিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১১ জুন) সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে। এতো মানুষের সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে বিভিন্ন দপ্তর থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে। সেগুলো কিভাবে নোঙর করবে, সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। জনগণকে কিভাবে সঠিক সেবা দেয়া যায়, সেটার পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এমন উৎসবমুখর অনুষ্ঠান কোনোদিনও হয়নি, যা ২৫ জুন হতে যাচ্ছে। বাংলাবাজার ও শিমুলিয়া ঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন না হয়ে পড়ে, সে ব্যাপারেও শেখ হাসিনা সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied