মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা,সন্মাননা স্মারক প্রদান ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ জুন) মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জের যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতি ও এনপিআই-এর পরিচালক মো: ফারুক হোসেনের সভাপতিত্বে ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব,মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম ও মতিউর রহমান, সাপ্তাহিক সময়ের সংবাদের সম্পাদক মাহবুবুল আলম জুয়েল,দৈনিক আল আযান পত্রিকার সম্পাদক আমিনুল হক আকবর, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক তছলিম হৃদয় মাইটিভির সাংবাদিক আজিজুল হক,দৈনিক দেশের কন্ঠের সাংবাদিক এ এস এম সাইফুল্লাহ,বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আবুল বাশার আব্বাসী,সাপ্তাহিক অগ্নিবিন্দুর সম্পাদক আকমল হোসেন,মোহনা টিভির সাংবাদিক রিপন মাহমুদ,দেশ টিভির সাংবাদিক ও দৈনিক শীর্ষবার্তার সম্পাদক আব্দুল আলীম,ঢাকা মেইলের সাংবাদিক সেলিম মিয়া,জবাবদিহি পত্রিকার সাংবাদিক আল আমিন,দৈনিক অধিকার পত্রিকার সাংবাদিক রফিক খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যায়যায়দিন পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ- সম্পাদক শহিদুল ইসলাম সুজন স্বাগত বক্তব্য রাখেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকা জন্মলগ্ন থেকে দলমতের উর্ধ্বে সত্য ও ন্যায়ের পক্ষে গণমানুষের কন্ঠস্বর হিসেবে সংবাদ পরিবেশন করে চলেছে। এ সময় উপস্থিত সকলেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন পত্রিকাটি ১৭তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও অতিথিদের সন্মাননা স্মারক দেয়া হয়।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied