সাটুরিয়ায় শিক্ষককের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উপর বর্বরোচিত হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিরাসহ বিভিন্ন দলীয় সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার জান্না আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরআগে শুক্রবার শিক্ষক মারধরের ঘটনায় ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াসহ ৫ জনকে আসামী করে সাটুরিয়া থানায় মামলা করেন সহকারী শিক্ষক
মোঃ আনোয়ার হোসেন।
মানববন্ধনে জান্না আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোছাঃ ছানিহুর আক্তার ফটো, জান্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান,সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খান লাবু, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও ছাত্রলীগের সভাপতি মোঃ শামীম হোসেনসহ আরো অনেকে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফাজ উদ্দিন বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র
এই সন্ত্রাসী হামলার সুত্রপাত ঘটে। এই নির্বাচনে আমি ও বর্তমান ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার বাবা ও ফজলুর রহমান অংশ নেয়। নিবার্চনে আমি পেয়েছি ৫ ভোট। আর চেয়ারম্যানের বাবা পেয়েছে ৩ ভোট। তার বাবা সভাপতি পদে হেরে যাওয়ায় তিনি শিক্ষকদের উপর হামলা করেন। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই। আর পুলিশ প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে মামলার আসামীদের গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি।
শিক্ষক সমিতির সভাপতি মোছাঃ ছানিহুর আক্তার ফটো বলেন, সাটুরিয়ায় আর একজন শিক্ষককে লাঞ্ছিত বা অপমান করলে তা সহ্য করা হবে না। ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া ও তার পিতা মো. ফজলুর রহমান শিক্ষকদের মারধর করায় তাদের এ এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষনা করা উচিত।
সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ফুকুরহাটি ইউপি চেয়ারম্যান জিয়াউল হকের বাবাকে সভাপতি পদে ভোট না দেওয়ায় অর্তকিতভাবে আমার উপর হামলা চালায়। এসময় কয়েকজন শিক্ষক মারধর থামাতে গেলে তাদেরকেও মারধর করা হয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Link Copied