সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে অর্থবছরে ২৯২ কোটি টাকার রাজস্ব ঘাটতি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে ভোমরা বন্দরে ঘাটতি পড়েছে ২৯২ কোটি টাকা। যা মূল রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি ২০২১-২০২২ অর্থবছরে (জুন-জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় ৯৮৫ কোটি ৪ লাখ টাকা। গেল ১১ মাসে রাজস্ব আদায় হয়েছে ৬৯২ কোটি ৯৩ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে ২৯২ কোটি ৪৭ লাখ টাকা।
২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় করা হয়েছে ৪৪ কোটি ৫২ লাখ টাকা, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ, নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ, ডিসেম্বরে ৫৫ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ৫৯ কোটি ২০ লাখ, ফেব্রুয়ারিতে ৬২ কোটি ৪১ লাখ, মার্চে ৯৩ কোটি ৯৮ লাখ, এপ্রিলে ৫৭ কোটি ৪৬ লাখ ও মে মাসে ৪৩ কোটি ৪৪ লাখ টাকা। বর্তমানে জুন মাস চলমান রয়েছে। গত অর্থবছরের ১১ মাসে রাজস্ব আদায় হয়েছিল ৭২৭ কোটি ৩৬ লাখ টাকা। চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান জানান, কলকাতা থেকে ভোমরা বন্দরের দূরত্ব কম হওয়ায় বন্দরটি দিয়ে পণ্য আমদানি-রপ্তানির সুযোগ বেশি। তবে বন্দরটি দিয়ে সকল পণ্য আমদানি রপ্তানির সুযোগ নেই। এ কারণে ভোমরা বন্দর সম্ভাবনাময় হওয়ার পরও রাজস্ব ঘাটতি পড়ছে। এখানে একটি কাস্টমস হাউজ প্রয়োজন। সেটি হলেই সকল পণ্য আমদানি-রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। তখন বর্তমানে যে রাজস্ব আদায় হচ্ছে সেটি আগামীতে দ্বিগুণ হয়ে যাবে।
ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমীর মামুন জানান, চলতি অর্থবছরের ১১ মাস অতিবাহিত হয়েছে। করোনা পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যে বিরুপ প্রভাব ছিল। এ কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি। মূলত বন্দর ব্যবহারকারীদের পণ্য আমদানি-রফতানির ওপর রাজস্ব আদায় নির্ভর করে। এখনো এক মাস সময় সামনে রয়েছে। এ সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ঘাটতির ব্যবধান কমে আসবে।
ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক মনিরুল ইসলাম বলেন, ভোমরা বন্দরে কাস্টমস হাউজ নির্মাণ কাজ চলমান রয়েছে। আগামী ২২ ডিসেম্বর এটি উদ্বোধন হবে। তখন সকল পণ্য আমদানি-রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। ফলে রাজস্ব আদায়ও বেড়ে যাবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ