ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

জনগণ আওয়ামী লীগ-বিএনপি'র বাইরে বিকল্প শক্তি খুঁজছে : জি এম কাদের


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৫:২২

চাঁদপুরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান জিএম কাদের বলেন আওয়ামী লীগ-বিএনপির মধ্যে আদর্শগত ১৮০ ডিগ্রী ফারাক থাকলেও দেশ ও জনগণের অপছন্দের কর্মকাণ্ডে তাদের ব্যাপক মিল আছে রয়েছে বলে মন্তব্য করেছেন।তিনি বলেন, জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে। দেশের মানুষকে বিকল্প শক্তি উপহার দেয়ার জন্য জাতীয় পার্টি কাজ করছে।

তিনি ১১ জুন শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জি এম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে তার দল কাজ শুরু করেছে। তবে, কোনো দল বিশেষ সরকারি বা বিএনপি'র সাথে জোট করবে কিনা, তা পরিস্থিতি ও সময় বলে দেবে। তিনি বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেয়া হচ্ছে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ। এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন