ধামরাইয়ে আচরণবিধি ভেঙে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে লাঞ্ছিত করা অভিযোগ
ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের কলার ধরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১০ জুন) বিকেলে সুতিপাড়া ইউনিয়নের কালামপুর চৌরাপাড়া এলাকার একটি আঞ্চলিক সড়কে আচরণবিধি ভেঙে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন প্রচারণার একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) সমর্থক মো. সাদ্দাম হোসেনকে কলার ধরে লাঞ্ছিত করেন।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন বলেন, আমরা কালামপুর চৌরাপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী রোমা ভাইয়ের চশমা মার্কায় ভোট চাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন এসে আমার কলার ধরেন। আমরা একজনের জন্য ভোট চাইতেই পারি। তাই বলে কি এরকম করতে হবে?
চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরী (রোমা) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বর্তমান ও আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বলেন, এ বিষয়ে আমি কিছুই শুনিনি। ভালো থাইকেন বলে মোবাইল সংযোগটি কেটে দেন।
এ বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপিসহ সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি প্রচারণা চালাতে পারেন না। একজন উপজেলা চেয়ারম্যান ইউপি নির্বাচনের প্রচারণায় যেতে পারেন না। কেউ যদি এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে তা আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ