ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবিপ্রবিতে ই-নথির ওপর দুদিনের কর্মশালা শুরু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৬:৩

পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার (১১ জুন) ই-নথি ব্যবস্থাপনা বিষয়ে কর্মকর্তাদের দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। সকাল ৯ টায় ই-নথি কর্মশালাটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. খায়রুল আলম। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রিসার্চ অ্যান্ড কনসালট্যান্সি বিভাগের ড. মোহাম্মদ জিয়াউল ইসলাম। অতিথি হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ই-নথির মাধ্যমে সহজেই তথ্য এক স্থান থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়।  এতে দ্রুত ও সহজে কাজটি সম্পাদন করা যায়। তিনি বলেন, নতুন কিছুকে আমাদের গ্রহণ করতে হবে। সবার মধ্যে শেখার মানসিকতা  পোষণ এবং অর্জিত জ্ঞানকে সবার মধ্যে বিতরণ করতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রশিক্ষিত করার ব্যাপারে উদ্যোগী হতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কাজের মাধ্যমে আমাদের অন্যদের কাছে রোল মডেল হতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, বিশ্বব্যাপী নয় এগারোর পর-ই নথিতে বৈপ্লবিক পরিবর্তন আসে। পরিবর্তনের সাথে সাথে আামাদের খাপ খাইয়ে চলতে হবে। তারণ্যের বিশ্ববিদ্যালয়টিকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিষ্ঠানকে নিজের মনের মধ্যে ধারণ করতে হবে। প্রতিষ্ঠান আমাদের বেতন ভাতা দিচ্ছে, সেই সাথে আমাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাচ্ছে। আামাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কাজ করতে হবে।

ই-নথি হলো কাগজহীন অফিস ব্যবস্থাপনা। এর মধ্যদিয়ে অফিসের কাজ যেমন সহজ হয়েছে, তেমনি কাজেও গতি বৃদ্ধি পেয়েছে। ই-নথি ব্যবস্থাপনার দায়িত্বে আছে সরকারের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃপক্ষ। ২০১৬ সালে ই-নথির কার্যক্রম শুরু হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন