মুন্সিগঞ্জে সামরীন এগ্রো ইন্ডাস্ট্রিজ লি. উদ্বোধনে প্রতিমন্ত্রী ইন্দিরা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দ্রিরা এমপি মুন্সীগঞ্জে সামরীন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করেছেন। শনিবার (১১ জুন) বেলা ১১টায় তিনি জেলার সার্কিট হাউস মিলনায়তনে আসেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রথমেই সার্কিট হাউস চত্বরে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে সালাম প্রদর্শন করা হয়। সেখানে তাকে ফুলের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম বার। পরে সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন বিষয়া তুলে ধরে আলোচনা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে সদর উপজেলার মিরকাদিমে সামরীন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইন্দিরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইভিন্স গ্রপের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিআইয়ের প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী।
মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সামসুল কবীর মাস্টার, ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ আরো অনেকে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied