ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে শারীরিক প্রতিবন্ধী পেল দোকানঘর


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১১-৬-২০২২ রাত ৮:৪১
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উজ্জল হোসেন নামের এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি দোকানঘর নির্মাণ করে দেয়া হয়েছে। শনিবার (১১ জুন) বিকেলে সংগঠনটির উদ্যোগে দোকানঘরটিকে নানা রংয়ের বেলুন দিয়ে সাজানোর পর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়।
 
এ সময় বক্তব্য রাখেন- হাটিপাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. নোয়াব আলী ফরাজী, দপ্তর সম্পাদক মো. আনোয়ার মৃধা, কোষাধ্যক্ষ মো. রাকিব হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. ইদ্রিস খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাজা মিয়াসহ অনেকে। 
 
বক্তব্যে সংগঠনের সভাপতি মো. নোয়াব আলী ফরাজী বলেন, হাটিপাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। এটি প্রতিষ্ঠার পর থেকে সমাজের নানা উনয়নমূলক কাজ করে যাচ্ছে। গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা, ঘর নির্মাণসহ নানা ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ইতোমধ্যে সংগঠনের মাধ্যমে গ্রামের দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। করোনাকালীন ও ঈদের সময় ৬ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রীসহ ঈদ উপহার দেয়া হয়েছে। গরিব ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা ও আর্থিক সহায়তাসহ ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
 
এ বিষয়ে শারীরিক প্রতিবন্ধী উজ্জল হোসেন বলেন, আমি আগে স্টিলের ফার্নিচার তৈরির কারিগর ছিলাম। প্রায় ৭ বছর আগে আমার স্পাইনাল কর্ড টিউমারের অপারেশন হয়। তারপর থেকে দুই পায়ে দাঁড়িয়ে আমি আর হাঁটতে পারি না। আমার চিকিৎসায় ৫-৬ লাখ টাকা খরচ হয়। এতে আমি নিঃস্ব হয়ে পড়ি। সুস্থতা লাভ না করায় হয়ে যাই সমাজের বোঝা। ৫ জন সদস্য নিয়ে সংসার চালাতে অক্ষম হয়ে পড়ি। হাটিপাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট খবর পেয়ে যোগাযোগ করে আমার পাশে দাঁড়িয়েছে। আমার বাড়ির পাশে সম্পূর্ণ তাদের খরচে আমাকে একটি দোকানঘর নির্মাণ করে দিল। আমি এতে অনেক আনন্দিত ও খুশি। এখানে আমি একটি মুদি দোকান দিয়েছি। এ দোকানের আয় থেকে আমি এখন সংসার চালাতে পারব। এই সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমএসএম / জামান

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান