সাটুরিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১০৫ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪ ।মানিকগঞ্জ র্যাব-৪-এর একটি দল রোববার (২৭ জুন) উপজেলার চর তিল্লি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটককৃত আরিফুল ইসলাম সাটুরিয়া উপজেলার পশ্চিম চর তিল্লি এলাকার মৃত হাসমত আলীর ছেলে। রোববার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৪-এর মানিকগঞ্জ আঞ্চলিক সিপিসি-৩-এর সিনিয়র এএসপি উনু মং এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আরিফুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত। উপজেলার তিল্লি এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে সে মাদক বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চর তিল্লি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied