তানোরের জোতগরীব আওয়ামী লীগ অফিসের সামনে জোরপূর্বক ঘর নির্মাণ
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার ৭নং ওয়ার্ডের জোতগরীব আওয়ামী লীগ অফিসের সামনে জোরপূর্বক ঘর নির্মাণ করায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, বাঁধাইড় ইউনিয়ন পরিষদের নাগরিক অথচ মুন্ডমালা পৌরসভার ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসের সামনে এসে জোরপূর্বক ঘর নির্মাণ করছেন আশিকুল পিন্টু, মশিউর রহমানসহ তার লোকজন। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে মশিউর ও পিন্টুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা মোবাইল ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জোতগরীব ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা আকবর হোসেন সকালের সময়কে বলেন, জোতগরীব আওয়ামী লীগের পার্টি অফিস সকল নেতাকর্মী মিলে ঐক্যবদ্ধ্যভাবে আমরা তৈরি করেছি। কিন্তু বাঁধাইড় ইউপি থেকে পৌরসভার ৭নং ওয়ার্ডের পার্টি অফিসের সামনে জোর করে ঘর নির্মাণ করছেন আশিকুল ও তার ভাই মশিউর ও তার লোকজন। ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসা করার জন্য ঘর নির্মাণ করছেন তারা। তাদের বাধা দিলে জোর করে ঘর ওঠানোর জন্য ইট নিয়ে পার্টি অফিসের সামনে রেখেছে এবং আমাদের হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমানের কাছে অভিযোগ দিলে তিনি উভয়পক্ষকে ডাকেন এবং তিনি আশিকুল এবং মশিউর ও তার লোকজনকে পার্টি অফিসের সামনে থেকে ঘরটা উঠিয়ে নিতে বলেন। কিন্তু তারা মেয়রের কথা না শুনে জোর করে ঘর ওঠানোর পাঁয়তারা করছেন।
এ বিষয়ে মুন্ডমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান সকালের সময়কে বলেন, আওয়ামী লীগের পাটি অফিসের সামনে জোর করে ঘর ওঠানো যাবে না। তদন্তসাপেক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হরে বলে জানান তিনি।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত