ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ২:৫৭
রাজশাহীর তানোরে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও বিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ জুন) বেলা ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান। 
 
তানোর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,  তানোর সহকারী কমিশনার (ভূমি ) স্বীকৃতি প্রামাণিক। 
 
এছাড়া তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর থানার ইন্সপেক্টর (তদন্ত) উসমান গনি, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রেস্টুরেন্টের মালিক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন