সাতক্ষীরার বেতনা নদী খননের নামে হরিলুট
সাতক্ষীরায় ২৩ কিলোমিটার বেতনা নদী খননের নামে সরকারের ৫০ কোটি টাকা তছরুপ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। লোক দেখানোর জন্য বিনেরপোতা ব্রিজ, ঝাউডাঙ্গা, শাল্যে কাঠের ব্রিজ এলাকায় ৫ থেকে ৬ কিলোমিটার দায়সারাভাবে খনন করা হয়েছে। নদী খননের এই মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সুবিধাবাদী চক্র।
২০২১ সালের ১৬ নভেম্বর শুরু হওয়া খননকাজ শেষ হবে চলতি বছরের (২০২২) সালের ৩০ জুন। পানি উন্নয়ন বোর্ড তিনটি প্যাকেজে এ কাজ শুরু করে। স্থানীয়রা বলছেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। আর বর্ষা শুরু হলে কাজ বন্ধ করতে পারবে না। অসাধু পাউবো কর্মকর্তা ও ঠিকাদার যোগসাজশে সরকারের ৫০ কোটি টাকা নয়ছয় করবে। আর জলাবদ্ধতায় কষ্টে থাকবে সাতক্ষীরা পৌরসভাসহ চার উইনিয়নের ২২ গ্রামের মানুষ।
সাতক্ষীরা শহরসংলগ্ন শাল্যে গ্রামের আবুল হোসেন ডাবলু, নজরুল ইসলাম, এহসান বাহার বুলবুল জানান, সাতক্ষীরা শহরসংলগ্ন বেতনা নদী। এক সময়ের প্রমত্তা এই নদী পলি জমে ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশন না হওয়ায় সাতক্ষীরা পৌরসভা, ঝাউডাঙ্গা, লাবসা, ব্রহ্মরাজপুর, ধুরিহর ইউনিয়নের ২২ গ্রামের মানুষ বছরের ছয় মাস পানিবন্দি থাকে। জলাবদ্ধতার কারণে মাঠে ফসল হয় না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করে।
সরকার এই এলাকার মানুষদের জলাবদ্ধতার হাত থেকে মুক্তির জন্য ২৩ কিলোমিটার বেতনা নদী খননের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাউবো তিনটি প্যাকেজে কাজ শুরু করেছে। ২০২১ সালের ১৬ নভেম্বর শুরু হওয়া খননকাজ শেষ হবে চলতি বছরের ৩০ জুন। কাজ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি।
সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মতিযার, আবদুল্লাহ, জামাল জানান, লোক দেখানোর জন্য বিনেরপোতা ব্রিজ, ঝাউডাঙ্গা, শাল্যে কাঠের ব্রিজ এলাকায় সব মিলিয়ে ৫ থেকে ৬ কিলোমিটার নদী দায়সারাভাবে খনন করেছে। বর্ষা শুরু হলে ঠিকাদারের কাজ বন্ধ হয়ে যাবে। আর যেটুকু খনন করেছে তাও সিডিউল মোতাবেক হয়নি। বর্ষা হলে পাড়ের মাটি ভেঙে আবার নদীতে পড়ে ভরাট হবে।
এ সময় রেজাউল ইসলাম, এসএম হাবিবুল হাসান, খলিলুর রহমান জানান, এই নদী খননের মাটি বিক্রি করে দিচ্ছে খেয়াল-খুশিমতো। এই মাটি বিক্রির টাকা কর্তৃপক্ষের পকেটে যাচ্ছে। অসাধু পাউবো কর্মকর্তা ও ঠিকাদার যোগসাজশে সরকারের ৫০ কোটি টাকা নয়ছয় হচ্ছে। ফলে সরকারের এই ৫০ কোটি টাকা কোনো কাজে আসবে না। আর জলাবদ্ধতায় কষ্টে থাকবে সাতক্ষীরা পৌরসভাসহ চার উইনিয়নের ২২ গ্রামের মানুষ।
সাতক্ষীরা পওর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, সরকার সাতক্ষীরা এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। ইতোমধ্যে ৪৭৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এররমধ্যে বেতনা নদীর ৪৪ কিলোমিটারের খনন করা হবে। ইতোমধ্যে ৫০ কোটি টাকা ব্যয়ে ২৩ কিলোমিটার নদীর খননকাজ শুরু হয়েছে। তিনটি প্যাকেজে খননকাজ চলছে। খননকাজের মেয়াদ বাড়ানো হবে। আগামি শীত মৌসুমের আগে এই নদীর খননকাজ শেষ হবে।
এমএসএম / জামান
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ