হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিলেন তানোর থানার ওসি
রাজশাহীর তানোরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে যাচাই-বাছাই করে এর প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউপির একান্নপুর গোয়ালপাড়া গ্রামের আবু বক্কারের ছেলে তসিকুল ইসলামের vivo, Y12 স্কিন টাচ অ্যানড্রয়েড মোবাইল ফোনটি গত ৫ মে হারিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই তসিকুল তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ ওই মোবাইল ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিক তসিকুলের হাতে তুলে দেয়া হয়।
তসিকুল সকালের সময়কে বলেন, ফোনটি ফিরে পাওযার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশ আমার হায়িয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে আমার হাতে তুলে দেবে তা ভাবতেই পারিনি। ফোনটি ফিরে পেয়ে আমি খুবই খুশি। এজন্য ওসিসহ পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়াসহ তানোর থানা পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তসিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied