আনোয়ারায় মোবাইল কোর্টের অভিযানে ৬ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ৬টি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৭ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন চট্টগ্রামের সমন্বয়ে চাতুরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, তাপমাত্রা সংবেদনশীল ওষুধের সঠিক তাপমাত্রায় নিয়ন্ত্রণ না করা, বিপুল পরিমাণ সরকারি বিনামূল্যের ওষুধ, নকল ওষুধ জব্দসহ বিভিন্ন অপরাধে ৬টি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জনগণকে নিরাপদ ও মানসম্মত ওষুধ পৌঁছে দেয়ার লক্ষ্যে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- ঔষধ প্রশাসন চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মাহমুদ।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied