ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় তক্ষকসহ গ্রেফতার ১


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ৪:৪৫

পটুয়াখালীর গলাচিপায় বিলুপ্তপ্রায় প্রাণী তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব-৮-এর সদস্যরা। আটক ওই ব্যক্তির নাম সিদ্দিক মোল্লা (৫৪)। রোববার (১২ জুন) রাতে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব জানায়, সিদ্দিক একজন কৃষক হলেও তক্ষক ক্রয়-বিক্রয় তার প্রধান পেশা। তিনি সাধারণ মানুষের সাথে তক্ষক নিয়ে  প্রতারণা করে আসছেন- এমন সংবাদে বালির হাওলা গ্রামে অভিযান চালান র‌্যাব-৮-এর সদস্যরা। এ সময় তাকে তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়। তক্ষকটি তিনি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। 

র‍্যাব আরো জানায়, তক্ষকটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং এর ওজন ২২৫ গ্রাম। এর অবৈধ সম্ভাব্য বাজারমূল্য সাড়ে ৬ লাখ টাকা। পরে রাতেই তক্ষকসহ সিদ্দিককে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, তক্ষক ধরা ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ অবৈধ। এসব প্রতারকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া