ঈশ্বরদীতে দিন-দুপুরে যুবকের তিন লাখ টাকা ছিনতাই
দিনে-দুপুরে রাজু আহমেদ নামে এক যুবকের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মলম পার্টির সদস্যরা তাকে অচেতন করে ব্যাগ থেকে তিন লাখ টাকা নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগী। সোমবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের শেরশাহ রোডের ফকিরের বটতলার লংকা মসলা মিলের পাশে এ ঘটনা ঘটে।
এ সময় ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাজু আহমেদ শহরের শেরশাহ রোডের পারভেজ আলমের ছেলে। তিনি ঈশ্বরদী বাজারে পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান আমব্রেলা ব্রান্ড শোরুমের ম্যানেজার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাজু আহমেদ জানান, শহরের ন্যাশনাল ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে শহরের শেরশাহ রোডে বাড়িতে ফিরছিলেন। শেরশাহ রোডে লংকা মসলা মিলের পাশে যাওয়ামাত্র পেছন থেকে কে যেনো তার ঘাড়ে হাত দেয়। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় ব্যাগে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।
আমব্রেলা ব্রান্ডের শোরুমের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কোহিনুর জানান, রাজু আহমেদকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শুনে দ্রুত হাসপাতালে যাই। এ টাকা আমাদের প্রতিষ্ঠানের নয়। শুনেছি শেরশাহ রোডের আদুরী নামে এক মহিলার টাকা। রাজু এ টাকা দিতে যাচ্ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, বিষয়টি ভুক্তভোগীর কাছ থেকে শুনেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন