ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইলে ভাতিজার কোপে চাচা খুন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৩-৬-২০২২ রাত ৮:২৬
নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের (দক্ষিণপাড়া) মোল্লা বাড়িতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিজাউল মোল্লা ওরফে পটু (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় আরেক চাচা কচি মোল্লা (৪৮) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে ভর্তি হয়েছেন। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় এ সংঘর্ষ ঘটে। নিহত পটু মোল্লা ওই গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে পটু মোল্লা ও তার ভাই আফজাল মোল্লার মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ এবং মামলা চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে রিজাউল বাড়ি থেকে বের হওয়ার সময় তার বাড়ির সামনে পূর্ব থেকে ওতপেতে থাকা তার ভাতিজা ইজাজুল মোল্লা, ইকরাজুল মোল্লা, সাব্বির মোল্লা, আকিমুল সিকদার, আলিমুল সিকদার, রহমত মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় কচি মোল্লা ঠেকাতে গেলে তাকে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পটু মোল্লাকে মৃত ঘোষণা করেন এবং আহত কচি মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন