তানোরে জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীকে মোবাইল ফোন দিলেন সুজন
রাজশাহীর তানোরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩ জন শিক্ষার্থীকে একটি করে অ্যানড্রয়েড মোবাইল ফোন উপহার দিয়েছেন জনপ্রিয় আলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজন। তানোর পৌর এলাকার চাপড়া উচ্চ বিদ্যালয় ও আমশো পৌরসভা উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের তিনি এসব মোবাইল ফোন উপহার দেন।
সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আবুল বাসার সুজন ওই ২টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি স্কুলের একমাত্র সভাপতি, যিনি ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মোবাইল ফোন উপহার দিলেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশিষ্ট সমাজসেবক ও আ'লীগ নেতা আবুল বাসার সুজন সকালের সময়কে বলেন, বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে মেধাসম্পন্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই মেধাবী শিক্ষার্থীদের ডিজিটাল যুগে তাদের মেধা বিকশিত করে এবং পড়াশোনায় মনোযোগী হয়ে শিক্ষার্থীরা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি তাদের মোবাইল ফোন দিয়েছি।
শিক্ষার্থীদের উৎসাহ দিতেই এ উপহার প্রদান করা হয়েছে এবং এ উপহার প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied