ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ-সমাবেশ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৩:৩২

ভারতে হজরত মুহম্মদ (সা.) এবং উম্মুল মুমিনীন হজরত মা আয়েশা (রা.)-এর নামে অপমানমূলক বক্তব্যের প্রতিবাদে ‘বিশ্বের সকল মুসলমান এক হও, লড়াই কর’, ‘বিশ্বনবীর অপমান, সইবে না আর মুসলমান’ স্লোগানে পাবনার চাটমোহর উপজেলায় ওলামা পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৪ জুন) চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড গোলচত্বর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ের আমতলায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে উপজেলার পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে উলামা পরিষদের নেতৃবৃন্দ চাটমোহর বাসস্ট্যান্ডে উপস্থিত হন।

সমাবেশে বক্তারা দুই কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করে বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়ই মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূকূতি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহ্বান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি  সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 

বক্তারা বিশ্বনবী মুহম্মদ (সা:)-এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদসহ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালকে ক্ষমা চাওয়ার আহ্বান এবং  সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানান।

উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে ও মুফতি আবু তালহার সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন- মাওলানা আলতাব হোসেন, মাওলানা আব্দুল করিম, মুফতি মাওলানা মফিজ উদ্দিন, ক্বারী আরশেদ আলী, খতিব মুফতি ওবায়দুল্লাহ, হাফেজ নুরুল ইসলাম রঞ্জু, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা খোরশেদ আলম, মুফতি আব্দুল খালেক, মুফতি শামসুল হক, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মোতালেব হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন