অভিমানী
অভিমানীসামসাদ ফেরদৌসী-----------------------------তুমি বড্ড অভিমানী!বহু বছর আগেকোন এক বৃষ্টি -ভেজা সন্ধ্যায়,বলেছিল এক কবি।সেদিন একটি কদমফুলের আশায়নিস্তব্ধ মেঘাচ্ছন্ন পথের ধারে,প্রচন্ড সুখ -আকাঙক্ষা নিয়েদাঁড়িয়েছিলাম ; তোমারই অপেক্ষায়।নীল পাঞ্জাবীতে সিক্ত হয়ে,উজ্জ্বল দুটো চোখ আর মিষ্টি হাসিতে,এক বুক ভালোবাসা নিয়ে এসেছিলেসেদিন তুমি রিক্ত হাতে।দূরের দুটো শালিকের ক্ষণকাল ধরেবৃষ্টিস্নাত সবুজ গাছের ডালেঅভিমানে চুপচাপ বসে থাকা।ভিজছে দুজন অবিরাম জলেউড়ে যেতে ঝটপট করছে পাখা।বৃষ্টির ফোঁটা ফোঁটা জলের সাথেদু'চোখের অশ্রু বিন্দু,মিলে মিশে একাকার হওয়াতে ;হঠাৎ টেনে নিলে অভিমান ভাংঙাতেতোমার দু'হাতের বাহুতে।অভিমানে রাংঙা ঠোঁট দেখে,বলেছিলে আমায়,তুমি বড্ড অভিমানী!এখন কদম ফুলের রাজবাগানেবসে থাকি দোলনার ঘরে।তোমার শত ব্যস্ততার ভিড়েঅভিমানের ভাষা গিয়েছি ভুলে।রাংঙা ঠোটঁ দুটো উল্টে গেলে,দুর থেকে বলো আমারে,কদম ফুলের বাগান দিয়েছি তোমারে।তবু কেন এত অভিমানী?
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied