ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জেইউডিও'র নবীনবরণ ও বিতর্ক কর্মশালায় দ্যুতি ছড়ালেন মুশফিক


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ১৪-৬-২০২২ বিকাল ৫:২০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক সংগঠন 'জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন-জেইউডিও'-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের (৫০তম ব্যাচ) জন্য নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক হাজার শিক্ষার্থী এই নবীনবরণের জন্য নিবন্ধন করেছিলেন। নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। গতকাল সোমবার (১৩ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ছাত্র-শিক্ষক প্রদর্শনী বিতর্ক। বিতর্কের প্রস্তাব ছিল, 'বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকদের সদিচ্ছা মুখ্য।' বিতর্কে পক্ষ দলের হয়ে বিতর্ক করেন সাইমুম মৌসুমী বৃষ্টি (অর্থনীতি ৪৫), শফি মাহমুদ সাগর (নৃবিজ্ঞান ৪৫), ফারহান আনজুম করিম (সরকার ও রাজনীতি ৪৬)। বিতর্কে বিপক্ষ দলের হয়ে বিতর্ক করেন শরমিন্দ নীলোর্মি (সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ), ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা (সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ), মৃধা মো. শিবলী নোমান (সহযোগী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ)।
 
প্রদর্শনী বিতর্কের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান ও টিএসসির পরিচালক আলমগীর কবির। সেশন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জাফর সাদিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। 
 
কর্মশালার বিষয়ে মুশফিকুর রহিম বলেন, এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক কিংবদন্তি বের হয়ে গেছেন এবং তারা অনেক বড় একটা লিগ্যাসি রেখে গেছেন। আমরা যারা শিক্ষার্থী আছি তাদের এটা অনেক বড় একটা দায়িত্ব তাদের লিগ্যাসি ধরে রাখা। এ সময় উপস্থিত নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুশফিক। 
 
উল্লেখ্য, জেইউডিও প্রতিষ্ঠালগ্ন থেকেই বিতর্কের চর্চা, প্রশিক্ষণ ও আয়োজনের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমএসএম / জামান

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক