সোহরাওয়ার্দী কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
“বিশ্ব রক্তদাতা দিবস ও বাঁধন এর রজতজয়ন্তী" উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট।
আজ ১৪ জুন, ২০২২(মঙ্গলবার) সকাল ৯ টায় লক্ষ্মীবাজারে অবস্থিত বাহাদুর শাহ পার্ক প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোঃ আরমান মোল্লা, উপদেষ্টা শফিকুল ইসলাম সহ উপদেষ্টা মনির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ সহ অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উক্ত সংগঠনের সভাপতি সাগর সরদার বলেন, ২৪ অক্টোবর সংগঠনটির রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ২৫ হাজার বৃক্ষরোপণ, রোগী ও ডোনারের সরাসরি যোগাযোগ স্থাপনে ‘বাঁধন অ্যাপস’ তৈরি, ২৫ বারের বেশি রক্তদাতাদের সম্মাননা, বাঁধন মিলনমেলা, স্যুভেনির প্রকাশসহ ১৪টি কর্মসূচি নেওয়া হয়েছে। আজকের কর্মসূচি তার’ই একটি অংশ।
বাংলাদেশে প্রতি বছর অনেকে রক্ত না পেয়ে মারা যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে কেউ যাতে রক্ত না পেয়ে মারা না যায়। এছাড়াও, আমরা বিভিন্ন জাতীয় দিবসে মানুষের কল্যানার্থে সচেতনতা মূলক বিভিন্ন সেমিনার করে থাকি।
কর্মসূচির আহবায়ক তৌহিদ আহমেদ বলেন, ‘যে রক্ত দিতে পারে তার আনুগত্য বা বিশ্বাস নিয়ে কোন প্রশ্ন করা যায় না। রক্তদান খুব কঠিনতম একটা কাজ। যে কখনও রক্তদান করেনি সে এটা উপলব্ধি করতে পারবে না। আর রক্তদানের মাধ্যমে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। আর এই ভালো সম্পর্কটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।’
উল্লেখ্য, কেন্দ্রিয় পরিষদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছরে সাড়ে ৯ লক্ষ ব্যাগ রক্ত সরবরাহ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। এছাড়াও ২০ লাখ ১৭ হাজার মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে সংগঠনটি।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied