ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বাঁশঝাড়ে বেঁধে কিশোরকে নির্যাতন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৪-৬-২০২২ রাত ৯:৪৯

নড়াইলের লোহাগড়ায় মাকড়াইল গ্রামে চোর সন্দেহে অন্তর মোল্ল্যা(১৭) নামের এক কিশোরকে  নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গত শনিবার( ১১ জুন) সকাল ৭ টায় উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রামে এলাকায় মোবাইল চোর সন্দেহে দড়ি দিয়ে বাঁশযাড়ে বেঁধে নির্মমভাবে পেটানো হয় তাকে । 

স্থানীয় প্রভাবশালী টুকু মোল্ল্যা  তার নেতৃত্বেই সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত চলে, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। বাধা দিতে গেলে স্থানীয় দুই নারীর গায়েও হাত তুলে ।জানা যায়, হাসান মোল্লার শালার  নীল চানের  মোবাইল  চুরি  হয়েছে । চোর সন্দেহে পরের দিন ভোরে, তুলে আনা হয়।  পাশের গ্রাম কাশিপুরের মো,আমিনুর মোল্ল্যার ছেলে অন্তর মোল্ল্যা (১৭) কে টুকু মোল্ল্যা,হাসান মোল্ল্যা,মাফুজার,আজহার,নীলচান সহ আর ও ২/৩ জন বাঁশ যাড়ে বেধে হাতুড়ি, রড, দিয়ে নির্যাতন করছেন, তারপরও মারধরের বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত স্থানীয় প্রভাবশালী টুকু মোল্ল্যা বলেন। ঘর থেকে তুলে টেনে বাড়ির বাঁশঝাড়ের বেঁধে রেখে চড়-থাপ্পড় মারি পরে পুলিশের হাতে তুলে দিই কিন্তু হাতুড়ির আঘাতে কথা অস্বীকার করেন তিনি।  

এমন নির্যাতনের পরও মুখ খোলার সাহস নেই ভুক্তভোগী পরিবারের। হুমকি-ধামকি চলছে, স্থানীয় প্রভাবশালীর।নির্যাতনের শিকার কিশোর অন্তর মোল্লার ফুফু বাদী হয়ে লোহাগড়া থানায় একটি লিখিত  অভিযোগ করেন । এ ব্যাপারে লোহাগাড়া থানার  উপ-পরিদর্শক সরল কুমার বিশ্বাস মুঠোফোনে কথা হলে বলেন, বিষয়টা নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার উদ্যোগ নিয়েছেন। 

উল্লেখ্য আহত অন্তর মোল্ল্যা শারীরিক অবস্থা দেখে তার মা অসুস্থ হয়ে পড়েন। এখন মা ও ছেলে নড়াইল সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। 

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস